কালান্তর প্রকাশনী

আমাদের সম্পর্কে

কালান্তর প্রকাশনী—একটি বিশ্বস্ত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, যা আকিদা, ইতিহাস, গবেষণা, জীবনী, গল্প ও উপন্যাস প্রকাশে নিবেদিত।

উম্মাহর আত্মপরিচয় জাগ্রত করা ও সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের মূল লক্ষ্য।

আমাদের কিছু কথা

আমাদের শুরুটা হয় ২০১২ খ্রিষ্টাব্দের দিকে ‘কালান্তর’ ম্যাগাজিন প্রকাশের মধ্য দিয়ে। বছরখানেক পর চলে আসি প্রকাশনা প্রতিষ্ঠানে।

শুরুটা ছিল একটু ভিন্নধর্মী বই প্রকাশের মাধ্যমে। বিভিন্ন কবি-সাহিত্যিক আর ব্লগারের গদ্য-গল্প আর উপন্যাসের বই প্রকাশই ছিল আমাদের মূল টার্গেট। দুই বছরেই আমরা প্রায় ৬০টি বই প্রকাশ করি। তারপর নানাবিধ কারণে দুই বছর আমাদের কার্যক্রম বন্ধ থাকে।

দুই বছরের বিরতির পর ২০১৭ খ্রিষ্টাব্দে আবারও সামনে আসি আমরা। ইচ্ছা ছিল উম্মাহর জন্য এমন কিছু কাজ করা, যা আমাদের চলে যাওয়ার পরও সাদাকায়ে জারিয়া হিসেবে রয়ে যাবে; আর উপকৃত হবে বাংলাভাষী মানুষ। এই ইচ্ছা আর প্রেরণায় ফের ২০১৭ খ্রিষ্টাব্দ থেকেই নতুন করে আমাদের যাত্রা শুরু হয়। প্রথম শুরুটা যেহেতু উম্মাহর কল্যাণার্থে ছিল না, সে কারণে যাত্রার শুরুটা আমরা ১৭ খ্রিষ্টাব্দ থেকেই হিসাব করি।

বিশাল সংগ্রহ

ইতিহাস, সিরাত, সিরিজ, গবেষণা ও উপন্যাসসহ কালান্তরের সব বই এক জায়গায়।

দ্রুত ডেলিভারি

সারাদেশে কুরিয়ারে ডেলিভারি। সাধারণত ২-৩ কার্যদিবসে বই পৌঁছে যায়।

গ্রাহক সেবা

যেকোনো প্রয়োজনে হটলাইনে ফোন করুন: ০১৩১২১০৩৫৯০।

নিরাপদ পেমেন্ট

ক্যাশ অন ডেলিভারি, অথবা বিকাশ/নগদে পেমেন্ট। আপনার পছন্দ অনুযায়ী।

আজই শুরু করুন

আমাদের বইয়ের সংগ্রহ ঘুরে দেখুন এবং আপনার পছন্দের বই অর্ডার করুন।

বই দেখুন

কিছু অংশ পড়ে দেখুন