বিশ্বনবির রাষ্ট্রদর্শন
| পৃষ্ঠা সংখ্যা | 312 |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রকাশকাল | এপ্রিল ২০২৫ |
| আইএসবিএন | 978-984-98965-8-6 |
| অনুবাদক | আবদুর রশীদ তারাপাশী |
| প্রকাশনী | কালান্তর প্রকাশনী |
| স্ট্যাটাস | Out of Stock |
বাহরুল উলুম-খ্যাত শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরি রাহ.-এর গবেষণামূলক বিখ্যাত একটি রচনা ফাতহুল কারিম ফি সিয়াসাতিন নাবিয়্যিল আমিন। গ্রন্থটির অনূদিত নাম বিশ্বনবির রাষ্ট্রদর্শন। গ্রন্থটি তাঁর উসতাজ শায়খুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রাহ.-এর ইশারায় রচনা করেন। এটি উর্দু-আরবি ভাষায় রচিত ইসলামি রাজনীতির ওপর অনবদ্য একটি গ্রন্থ। দুনিয়ার হাজার হাজার ইসলামি রাজনীতির অনুসন্ধিৎসু ব্যক্তি এই গ্রন্থ থেকে উপকৃত হয়েছেন ও হচ্ছেন। গ্রন্থটিতে বিজ্ঞ লেখক ইসলামি রাষ্ট্র ও রাজনীতির সুন্দর ও তাত্ত্বিক অবয়ব তুলে ধরেছেন। আদালত, ফৌজদারি ও দেওয়ানি আইন, শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, ট্যাক্স, নাগরিক অধিকার ও সমাজকল্যাণ, কৃষি, ব্যবসা, কারিগরি ও আন্তর্জাতিক রাষ্ট্র সম্পর্ক ও চুক্তি, প্রচলিত গণতন্ত্র এবং ইসলামি রাষ্ট্রব্যবস্থার পার্থক্য ইত্যাদি নানা বিষয়ের ওপর তাত্ত্বিক ও গবেষণাভিত্তিক পর্যালোচনা করেছেন। ফলে গ্রন্থটি আলোচ্যবিষয়ের ওপর এক অনন্য রচনা হিসেবে সমাদৃত হয়ে আসছে। বিজ্ঞজন গ্রন্থটিকে এমনই গুরুত্ব দিয়েছেন। এ গুরুত্ব বিবেচনায় কিছু শিক্ষাবোর্ড একে পাঠ্যতালিকাভুক্তও করে নিয়েছে।
এই বইয়ে এখনও কোনো রেটিং নেই। বইটি পড়ে থাকলে প্রথম রেটিংটা আপনিই দিন।
এখনও কোনো রিভিউ নেই।
রেটিং ও রিভিউ দিতে লগইন করুন
Google দিয়ে এক ক্লিকে ঢুকুন, অথবা ইমেইল দিয়ে লগইন / নতুন অ্যাকাউন্ট খুলুন।