নওমুসলিম মুহাম্মদ রাজ একাধারে সমাজসেবক, লেখক, মানবাধিকারকর্মী ও সাংবাদিক। তিনি জন্মগ্রহণ করেছেন এক ব্রাহ্মণ পরিবারে। সত্যের অন্বেষণে আড়ম্বরপূর্ণ জীবন পেছনে ফেলে তিনি ইসলামগ্রহণ করেন। সেই থেকে নওমুসলিম পরিচয়টিকেই তিনি পরম গৌরবে ধারণ করে চলছেন।
সনাতন ধর্মের সর্বোচ্চ বর্ণ ব্রাহ্মণ হয়েও নিজের বিচারবুদ্ধি ও স্বাধীন ইচ্ছায় তিনি এই পথ বেছে নিয়েছেন। এই গ্রন্থে লেখক সেই পথচলার কথাই তুলে ধরেছেন—যা তিনি নিজের চোখে দেখেছেন, পড়ে জেনেছেন এবং গভীরভাবে উপলব্ধি করেছেন। বলা যায়, এটি তাঁর সেই জীবনসত্যেরই এক প্রামাণ্য সাক্ষ্য। গ্রন্থটি কোনো ধর্ম, সম্প্রদায়, জাতি বা ব্যক্তির বিরোধী নয়; কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াও এর উদ্দেশ্য নয়।
লেখক নিজের অন্তরের উপলব্ধি থেকেই কথাগুলো মলাটবন্দি করেছেন। আশা করা যায়, মুসলিম-অমুসলিম সব পাঠকের জন্যই তা পাথেয় হবে এবং বিশেষ করে নওমুসলিমদের জন্য এটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এই বইয়ে এখনও কোনো রেটিং নেই। বইটি পড়ে থাকলে প্রথম রেটিংটা আপনিই দিন।
এখনও কোনো রিভিউ নেই।
রেটিং ও রিভিউ দিতে লগইন করুন
Google দিয়ে এক ক্লিকে ঢুকুন, অথবা ইমেইল দিয়ে লগইন / নতুন অ্যাকাউন্ট খুলুন।