আবদুল্লাহ গালিব বারগুসি
আবদুল্লাহ গালিব আল বারগুসি—ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ইতিহাসের এক রূপকার। নাম, যাঁর জীবনজুড়েই যেন এক রূপকথার ছোঁয়াছুঁয়ি। ১৯৭২ খ্রিস্টাব্দে কুয়েতে জন্ম নেওয়া এই কিংবদন্তির আদি নিবাস ফিলিস্তিনের রামাল্লার বাইরে রিমা গ্রামে। জীবিকার সন্ধানে পাড়ি জমান দক্ষিণ কোরিয়ায়।
প্রবাসজীবনে কর্মের ফাঁকে ফাঁকে তিনি উচ্চশিক্ষা ও প্রযুক্তিজ্ঞান হাসিলে নিবিষ্ট হন। কোরিয় ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। গভীরভাবে জড়িয়ে পড়েন সাইবার জগতের অন্দরমহলে। সরকারি সামরিক ওয়েবসাইট হ্যাক করে হাতিয়ে নেন বিস্ফোরক তৈরির নকশা ও তথ্য। প্রযুক্তিকে তিনি কাজে লাগান প্রতিরোধের হাতিয়ার তৈরিতে। নিজ হাতে তৈরি করেন একাধিক ধরনের বিস্ফোরক, যা পরে হয়ে ওঠে ফিলিস্তিনি প্রতিরোধের পাথেয়।
স্বদেশে ফিরে বারগুথি যোগ দেন হামাসের সামরিক শাখা ইযুদ্দিন আল কাসসাম ব্রিগেডে। বীরত্ব-নৈপুণ্যতায় তিনি হয়ে ওঠেন এক দুর্ধর্ষ পরিকল্পক, যাঁর তত্ত্ববধানে পরিচালিত হামলায় নিহত হয় ৬৬ জন দখলদার, আহত হয় প্রায় ৫০০ জন। ২০০৩ খ্রিস্টাব্দে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর ২০০৪ খ্রিস্টাব্দে তাঁকে দেওয়া হয় ৬৭টি যাবজ্জীবন ও ৫,২০০ বছরের কারাদণ্ড। বর্তমানে তিনি ইসরাইলের গিলাবোয়া কারাগারে বন্দি, যেখানে চলছে নির্বিকার শারীরিক ও মানসিক নিপীড়ন।
কিন্তু এই অমানুষিক বন্দিত্বও তাঁর হৃদয়ের দ্বীপশিখা নিভিয়ে দেয়নি। কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে তিনি একদিন পান তাঁর মেয়ে তলার লেখা একটি চিঠি—ভালোবাসা ও ক্ষোভে পূর্ণ। সেই চিঠির উত্তরে তিনি কলম ধরেন, যা রূপ নেয় এক বিস্ময়কর গ্রন্থে—রহস্যময় প্রকৌশলী।