আসিফ আযহার
২০১৮ খ্রিস্টাব্দে লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাসসহ ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে মেরিটসহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে লেখক যুক্তরাজ্য সরকারের এন.এইচ.এস সংস্থায় কর্মরত। তাঁর কর্মস্থল কুইন এলিজাবেথ হাসপাতাল।
সরকারি চাকরির পাশাপাশি লেখক ইতিহাসচর্চার জটিল কাজটি চালিয়ে যাওয়ার চেষ্টা বজায় রেখেছেন। তাঁর এ প্রচেষ্টার ফসল হচ্ছে জৈন্তিয়া রাজ্যের ইতিকথা গ্রন্থটি।
২০১৮ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর ইতিহাসের পাঠশালা (প্রাচীন যুগ) গ্রন্থটি বেশ পাঠকপ্রিয়তা পায়। এর পরের বছর প্রকাশিত তাঁর ইতিহাসের পাঠশালা (মধ্যযুগ) গ্রন্থটিও যথেষ্ট পাঠকপ্রিয়তা পায়। মানবসভ্যতার ইতিহাসের দুটি যুগের ওপর রচিত এ দুটি গ্রন্থই লেখকের মূল্যবান সৃষ্টি। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলাদাভাবেও লেখকের কিছু গ্রন্থ রয়েছে। এর মধ্যে রয়েছে খেলাফতের ইতিবৃত্ত (২০১৯), খ্রিস্টধর্মের গোড়ার কথা (২০১৭), রোমান সভ্যতার ইতিকথা (২০১৯), প্রাচীন পৃথিবীর গল্প (২০১৮) প্রভৃতি।
ইতিহাসের বাইরে লেখকের একমাত্র বই হচ্ছে দ্য ওয়ান মিনিট ম্যানেজার গ্রন্থটির অনুবাদ। এ ছাড়াও লেখকের অসংখ্য প্রবন্ধ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
উচ্চতর ডিগ্রি নেওয়ার প্রয়োজনে লেখককে বেশকিছু গবেষণাপত্রও লিখতে হয়েছে।