কালান্তর প্রকাশনী
ফ
লেখক

ফাহাদ আবদুল্লাহ

সমকালীন তরুণদের মধ্যে যারা বড়দের নজর কাড়তে সক্ষম হয়েছেন, ফাহাদ আব্দুল্লাহ তাদের একজন। সম্ভাবনাময় এক তরুণ।

কাজ করে যাচ্ছেন সবসময়। আসলাম রাহির ইমাদুদ্দিন জিনকির অনুবাদ দ্য মার্টায়ার লিডার দিয়ে লেখালিখির অঙ্গনে তাঁর আত্মপ্রকাশ। দ্য গ্রেটেস্ট সুলতান অব দ্য মোগল এম্পায়ার আওরঙ্গজেব আলমগির তাঁর প্রথম মৌলিক গ্রন্থ। কালান্তর প্রকাশনী থেকে তাঁর আরও কিছু মৌলিক গ্রন্থ প্রকাশ হবে ইনশাআল্লাহ।

প্রতিভাবান এই তরুণের জন্ম ফেনী জেলায়। ফেনীর প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া, সিলোনিয়ায় দীনি শিক্ষার হাতেখড়ি। তার পর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিনগর ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি থেকে উপরের শ্রেণিগুলোর পাঠ চুকান। ইসলামি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা প্রতিশ্রুতিশীল এই তরুণ ইতিহাস নিয়ে পড়তে ও লিখতে ভালোবাসেন। সে সূত্র ধরেই তাঁর আওরঙ্গজেব আলমগির গ্রন্থটি।

আমরা তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। আশা করি, ধারাবাহিক চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে তিনি অনন্য এক উচ্চতায় অধিষ্ঠিত করতে পারবেন।

3 টি বই সকল লেখক →

অনূদিত বই

কিছু অংশ পড়ে দেখুন