কালান্তর প্রকাশনী
ড
লেখক

ড. গান্ডা সিং

ড. গান্ডা সিং (১৫ নভেম্বর ১৯০০ – ২৭ ডিসেম্বর ১৯৮৭) ছিলেন একজন প্রখ্যাত শিখ ইতিহাসবিদ। তিনি ভারতের উত্তর-প্রদেশের পাঞ্জাবের হুশিয়ারপুর জেলায় জন্মগ্রহণ করেন।

গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনের পর ১৯১৯ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাস করেন। এরপর ভর্তি হন লাহোরের এফ.সি. কলেজে। তবে কিছুদিন পর লেখাপড়া ছেড়ে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং রাওয়ালপিন্ডি, পেশোয়ার ও ইরাকে কাজ করেন।

এর দু-বছর পর ১৯২১ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর চাকরি ছেড়ে যোগ দেন ইরানের আবাদানে অ্যাংলো-পার্সিয়ান অয়েল কোম্পানিতে এবং ১৯৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে চাকরি করেন।

১৯৩১ খ্রিস্টাব্দে গান্ডা সিং অমৃতসরের খালসা কলেজে শিখ ইতিহাস গবেষণা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ ১৯ বছর সেখানে গুরুত্বপূর্ণ গবেষণা ও তথ্যসংগ্রহের কাজ করেন। ১৯৪৯ খ্রিস্টাব্দে তিনি পিইপিএসইউ-এর আর্কাইভ বিভাগের পরিচালক হন। ১৯৫২ খ্রিস্টাব্দে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আহমাদশাহ আবদালির ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাব ইতিহাস অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান নিযুক্ত হন।

ফারসি ভাষায় বিশেষ দক্ষতার কারণে তিনি শিখ ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক তথ্য উপস্থাপন করতে সক্ষম হন। তাঁর রচনাগুলো নির্ভরযোগ্য প্রমাণের ওপর ভিত্তি করে লেখা, যা শিখ ইতিহাসের অনেক বিভ্রান্তি দূর করেছে।

গান্ডা সিং পাঞ্জাব সরকার (১৯৬৩) এবং শ্রী গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি, অমৃতসর (১৯৬৪) থেকে পুরস্কৃত হন। ১৯৮৩ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে, যা তিনি অপারেশন ব্লু স্টারের প্রতিবাদে ফিরিয়ে দেন। এ ছাড়াও তিনি বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

1 টি বই সকল লেখক →

রচিত বই

কিছু অংশ পড়ে দেখুন