কালান্তর প্রকাশনী
খ
লেখক

খতিব তাজুল ইসলাম

জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারে দীর্ঘ অধ্যয়ন-অধ্যাপনা শেষে স্থায়ীভাবে বিলেতে পাড়ি জমান। সাউথইস্ট লন্ডন মসজিদের অনারারি খতিব এবং মাদরাসাতুন নূর আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক।

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ইউকের উপস্থাপক। আন-নুর ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের ফাউন্ডার ও সিইও। প্রধান পরিচালক, জামেয়া নুরানিয়া ইসলামিয়া, মাদরাসাতুজ জাহরা লিল বানাত, (বালিকা সেকেন্ডারি ইসলামিক স্কুল) বোয়ালজুর, বালাগঞ্জ। চেয়ারম্যান, কালান্তর গ্রুপ।

মৌলিক সাতটি গ্রন্থ রচনার পাশাপাশি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষার অগ্রগতি-উন্নতির ওপর আরও সাতটি গ্রন্থ লিখেছেন। সত্য ও সংস্কারের পক্ষে সরব থাকার পাশাপাশি প্রতিনিয়ত লিখে যাচ্ছেন তিনি।

লালমনিরহাটে ৬৯ হিজরিতে সাহাবিদের পদধূলিতে ধন্য ও নির্মিত হারিয়ে যাওয়া মসজিদকে 'জামিউস সাহাবা' কমপ্লেক্স নামে পুনর্নির্মাণের সূচনা করেছেন। অন্তরে তিনি লালন করেন খিলাফাহভিত্তিক সাম্য ও ইনসাফের সমাজ কায়িমের দুর্নিবার স্বপ্ন।

4 টি বই সকল লেখক →
কিছু অংশ পড়ে দেখুন