কালান্তর প্রকাশনী
ম
লেখক

মুহাম্মাদ ইসহাক ভাট্টি

মাওলানা মুহাম্মদ ইসহাক ভাট্টির জন্ম ১৯২৫ খ্রিস্টাব্দের ১৫ মার্চ ভারতের ফরিদকোট রিয়াসতের অন্তর্গত কোট কাপুরা শহরে। তাঁর পিতার নাম আবদুল মাজিদ ইবনু মুহাম্মদ ইবনু দোস্ত মুহাম্মদ।

মাওলানা ভাট্টি একজন খ্যাতিমান মুহাদ্দিস, সাংবাদিক, ইতিহাসবিদ, জীবনীকার ও প্রাবন্ধিক। দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশ ভাগের পর ২৪ জুলাই ১৯৪৮ খ্রিস্টাব্দে হিজরত করে পাকিস্তানে চলে যান। সেখানে ‘জমিয়ত আহলে হাদিস পাকিস্তান’ গঠিত হলে তিনি দলটির দপ্তর সম্পাদক হন এবং ১৯৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সাপ্তাহিক আল-ইতিসাম-এর সহকারী সম্পাদক, পরে সম্পাদক ছিলেন।

ওই বছরের ১২ অক্টোবর বিখ্যাত ইসলামি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব কালচার অ্যান্ড ইসলামিক রিচার্স’ তাঁকে তাদের গবেষক হিসেবে নিয়োগ দেয়। এটি উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান। মাওলানা হানিফ নদবির মতো ব্যক্তি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বহু গ্রন্থপ্রণেতা এই আলিম ২০১৫ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর ইন্তিকাল করেন। তিনি উর্দু, আরবি ও ইংরেজি ভাষায় সমান দক্ষ ছিলেন।

1 টি বই সকল লেখক →

রচিত বই

কিছু অংশ পড়ে দেখুন