কালান্তর প্রকাশনী
ম
লেখক

মুহাম্মাদ কুতুব রাহ.

মুহাম্মদ কুতুব (১৯১৯—২০১৪) মিসরের এক বিখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক ও লেখক। তিনি আরেক বিশ্বখ্যাত ইসলামি চিন্তক শহিদ সাইয়িদ কুতুবের ছোটভাই এবং তাঁর চিন্তাধারার উত্তরাধিকারী। মুহাম্মদ কুতুব ১৯৪০ সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং পরবর্তীকালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি ইনস্টিটিউট থেকে শিক্ষা ও মনোবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ইসলামের আলোকে আধুনিক বিভিন্ন তত্ত্ব, মতবাদ ও দৃষ্টিভঙ্গি বিশ্লেষণে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

রাজনৈতিক প্রতিকূলতার কারণে তিনি মিসর ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানকার জেদ্দা ইসলামি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেন। মুসলিম উম্মাহ ও সমকালীন বিশ্বের নানা সংকট এবং ইসলামি জীবনধারা নিয়ে দিক্-নির্দেশনামূলক বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁর রচনাবলি বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে বিশ্বব্যাপী বোধ-বিশ্বাসের সংস্কার ও ইসলামি পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাভাষায়ও দীর্ঘদিন ধরে তাঁর বইপত্র অনূদিত হয়ে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করেছে।

মুহাম্মদ কুতুবের রচনায় গভীর অধ্যয়ন ও অনুধ্যানের ছাপ স্পষ্ট। তাঁর অন্তর্দৃষ্টিজাত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ আরও দীর্ঘ দীর্ঘ কাল মুসলিম বিশ্বের পাঠকদের চিন্তিক পাথেয় জোগাবে বলেই আমাদের বিশ্বাস।

1 টি বই সকল লেখক →

রচিত বই

কিছু অংশ পড়ে দেখুন