কালান্তর প্রকাশনী
আ
লেখক

আল্লামা নুরুল ইসলাম ওলিপুীর

মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী হবিগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত ওলীপুর গ্রামে ১৯৫৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মরহুম মাওলানা আবদুর রহীম ও মরহুমা উম্মে গুলশানের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি সবার ছোট।

মাত্র পাঁচ বছর বয়সে পিতা-মাতার ছায়া থেকে বঞ্চিত হন। ফলে শৈশবে বড় বোনদের হাত ধরেই তাঁর প্রাথমিক শিক্ষার সূচনা ঘটে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া শেষে উচ্চশিক্ষার জন্য ঢাকার জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগে ভর্তি হন এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। ১৯৭৭ খ্রিস্টাব্দে আল্লামা শামসুদ্দীন কাসিমির তত্ত্বাবধানে জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় তাফসিরুল কুরআন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেন।

শিক্ষাজীবন সমাপ্তির পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহপুর হুসাইনিয়া মাদরাসায় হাদিস শিক্ষাদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর রায়ধর জামেয়া সাদিয়ায আট বছর শিক্ষকতার পর সিলেট শহরের জামিয়া মাহমুদিয়া সোবহানীঘাটে কয়েক বছর শিক্ষকতা করেন। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা মাদরাসায় যোগ দেন এবং সেখানে টানা ১২ বছর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ২০০০ খ্রিস্টাব্দে তিনি শায়েস্তাগঞ্জে জামেয়া নূরে মদিনা প্রতিষ্ঠা করেন। শুরু থেকে অদ্যাবধি মুহতামিমের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শায়খুল হাদিসের দায়িত্বও আনজাম দিচ্ছেন। আধ্যাত্মিকতায় তিনি আল্লামা শাহ আহমদ শফি রাহ.-এর খলিফা।

তিনি একজন সুবক্তা, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ। এ ছাড়া তিনি একজন প্রতিষ্ঠিত প্রাবন্ধিক ও লেখক। মাসিক মদিনা, মাসিক মুঈনুল ইসলাম, সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক আল-আবরারসহ বিভিন্ন পত্রিকা-ম্যাগাজিনে তাঁর অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ ছাপা হয়েছে। এ ছাড়া তাঁর লেখা অনেক বই রয়েছে, যেগুলো সর্বমহলে গ্রহণীয় ও প্রশংসিত। শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম তাঁকে ‘আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ভাষ্যকার’ উপাধিতে ভূষিত করেছেন।

1 টি বই সকল লেখক →

রচিত বই

কিছু অংশ পড়ে দেখুন